কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার কেজি গাঁজাসহ তোফাজ্জল হক তোফা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুসা ফেরুসা গ্রামে তার নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ তোফাজ্জল হককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি কর্মকর্তা।