সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনির নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ টঙ্গীর নেতাকর্মীদের সাথে।

মোঃ পাপেল মিয়া: গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, “রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য। আমরা উৎসবের নামে অপচয় নয়, বরং পরিবেশবান্ধব এবং জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই।”

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় টঙ্গী কনভেনশন সেন্টারে আয়োজিত এক নির্বাচনোত্তর সৌজন্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল আভিজাত্যের প্রতীক ফুলের শুভেচ্ছার পরিবর্তে অতিথিদের ফলজ ও বনজ গাছ দিয়ে বরণ করে নেওয়া, যা উপস্থিত সবার নজর কেড়েছে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এবং পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদল।রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি।

বক্তারা তাদের বক্তব্যে দলের ঐক্য বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনেই বিএনপির মূল লক্ষ্য হওয়া উচিত।”ফুলের মালা বা তোড়া কয়েক ঘণ্টার মধ্যে শুকিয়ে যায়, কিন্তু একটি গাছ আজীবন ফল ও ছায়া দেয়।

রাজনীতির সংস্কৃতিতে এই পরিবর্তন আমাদের ইতিবাচক মানসিকতার পরিচয় দেয়।”অনুষ্ঠানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button