

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা। তারা হলেন মোহাম্মদ তারেক: ব্রাহ্মণবাড়িয়া (পাসপোর্ট নং- EL-0875891) মো. সাব্বির: ব্রাহ্মণবাড়িয়া মেহেদী হাসান: ফেনী (পাসপোর্ট নং- A18633961)
দূতাবাসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আরবিল এলাকায় অবস্থানকালে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, খাবারের সাথে কোনো বিষক্রিয়া (Food Poisoning) হওয়ার ফলে তাদের এই অকাল মৃত্যু হয়েছে।
ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।




