আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার: সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ফয়সাল মোল্লা (৩৬) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (দুপুর ৩টা) আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুটি মোবাইল ফোন নিয়ে নেন। পরে সেগুলো ফেরত দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে তাকে একটি নির্জন স্থানে ডেকে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ফয়সালকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button