গাজীপুরের টঙ্গী বাজারে সম্মানিত ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) টঙ্গী বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম কিরণ।

মতবিনিময় সভায় টঙ্গী বাজারের সার্বিক অবকাঠামোগত সমস্যা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বাজার এলাকার সড়ক যোগাযোগ নিয়ে বিস্তর আলোচনা হয়। বক্তারা বাজারের সার্বিক পরিবেশের সার্বিক উন্নতি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সাধারণ মানুষের চলাচল সহজ ও নির্বিঘ্ন করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

সভা শেষে প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার টঙ্গী বাজারের নবনির্মিত একটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ বাজার এলাকার যোগাযোগব্যবস্থার এ উন্নয়ন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এবং বাজার এলাকার টেকসই অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের প্রদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।