চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী জগতার পাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের পক্ষে এসব উপহার ও আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতায় দলীয় নেতাকর্মীরা পাশে থাকবেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করার সুযোগ নেই এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার পাশাপাশি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। কোনো ধরনের গুজবে কান না দিয়ে যেকোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

উক্ত উপহার বিতরণী অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শরীফ হোসেন, সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি জোহাইর আল জামী, বড়হাতিয়া ইউনিয়ন যুবদল নেতা মহিউদ্দিন, ব্যাংকার এস এম ফারুক জাবেদ এবং বিএনপি নেতা কাউছির উপস্থিত ছিলেন।

এছাড়া জগতার পাড়া শ্রীশ্রী দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির উপদেষ্টা কাঞ্চন নাথ, সভাপতি উদয় শংকর নাথ, সহসভাপতি অজয় কুমার নাথ ও সহ-অর্থ সম্পাদক প্রভা কর নাথসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।