রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নাশকতায় জড়িত থাকার অভিযোগে মিরপুর মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাব্বির আহমেদ (৩২), ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন বাবন (৩৫) এবং লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৪৪)।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।